টাঙ্গাইল

কালিহাতীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, টাঙ্গাইল জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আওয়াল, বিএনপি নেতা ডাক্তার শাহ্ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার, সহ-সভাপতি আনছার আলী সিকদার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহর আলী, মির্জা জাহাঙ্গীর ও মতিউল আলম,হালিম সরকার নজরুল ইসলাম বিদ্যুৎ,শামীম আল মামুন মুকুল,শহিদুর রশিদ সহিদ,কমিশনার এনামুল,হাবিবুর রহমান ঠান্ডু,রাজা, রফিকুল ইসলাম আকবর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আমিনুল ইসলাম, রকিব মোল্লা প্রমুখ।

অপর দিকে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ