অর্থনীতি

চলতি মৌসুমে চাল আমদানি করতে হবে না

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধানের উৎপাদন ভালো হওয়ায় এবার এক ছটাক চালও আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে এটা সম্ভব হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ ও প্রাণিসম্পদ অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

সাধন চন্দ্র মজুমদার বলেন, পর্যাপ্ত সার থাকার পরও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিলো। পরে সার ব্যবসায়ীদের নিয়ে বসে সমস্যা সমাধান করা হয়।

পরে খাদ্যমন্ত্রী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা বিতরণ করেন।

তারপর নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ