আইন ও আদালত

সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ মঙ্গলবার (২৩ মে) বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

সুপ্রিম কোর্ট জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০১৪ সালের ২৭ অক্টোবর। বর্তমানে সুপ্রিম কোর্ট জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিগণের প্রতিকৃতি, আগরতলা ষড়যন্ত্র মামলার কেস নথি, ভাওয়াল সন্ন্যাসী কেস নথি, কলকাতা হাইকোর্টে ব্যবহৃত আসবাবপত্রসহ উপহার সামগ্রী সংরক্ষিত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন একটি অনন্য সাধারণ উদ্যোগ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন, সংগ্রাম করে গেছেন তা মানুষের স্মৃতিপটে তুলে ধরার জন্য সুপ্রিম কোর্টের এই উদ্যোগ। প্রযুক্তির ছোঁয়ায় সুন্দরভাবে কর্নারটি ফুটিয়ে তোলা হয়েছে।

সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী, আইন শিক্ষার্থী, গবেষক, দেশি-বিদেশি অতিথি এই কর্নার পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙালি জাতির অর্জন ও বঙ্গবন্ধু সম্পর্কে সহজে জানতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ