আন্তর্জাতিক

রাশিয়ার ২৯ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি ইউক্রেনের

রাশিয়ার ৩০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৯টিই গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিন রাতভর বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিয়েভে চলতি মাসে নবম হামলার সময় শহরটির আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে দেয়। এতে সামান্য ক্ষতি হলেও রাজধানীতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার হামলায় সমুদ্র, আকাশ এবং স্থল থেকে নিক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। তবে এসব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘খুব শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তারপর আমি ধোঁয়া দেখতে পাই। কিছু ধ্বংসাবশেষ গ্যারেজে পড়েছিল, যা আমার কাছেই রয়েছে। আমি এখন রকেটের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি।’

এদিকে মঙ্গলবার হামলার সময় মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার যে দাবি রাশিয়া করেছে, তা অস্বীকার করেছে ইউক্রেন।

এই বিভাগের আরও সংবাদ