জাতীয়

ঘূর্ণিঝড় মোখা : কন্ট্রোল রুম খুলেছে বিটিআরসি

ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার (১৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে +৮৮০১৫৫২-২০২৮৫৪ ও +৮৮০১৫৫২-২০২৮৮৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

এই বিভাগের আরও সংবাদ

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোর স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসছে। আমরা ঘূর্ণিঝড় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি এবং এটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা ১৪ মে (রোববার) সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে।

এই বিভাগের আরও সংবাদ