টাঙ্গাইল

ঘাটাইলে আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে এতিম, হাফেজ,শ্রমিক গরীব দুঃস্থ ও এলাকাবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। আরো উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি ও আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান লিপু,ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদশা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল রাজ্জাক, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন,সাবেক ইউপি মেম্বার কামাল হোসেন প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ