জাতীয়

উন্নয়ন অব্যাহত রাখতে ভোটাররা আ. লীগকে আবারো ভোট দেবে

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আগামীতে আওয়ামী লীগকে আবারো ভোট দেবেন এমন আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১৪ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনের আগে তিনি এ আশা প্রকাশ করেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে যে দলই ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বর্ষবরণ উৎসবে গিয়ে শেষ হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশন করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এই বিভাগের আরও সংবাদ