লায়ন ডাঃ এম.এ হামিদ এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৩২০ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদ্য সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী, চাপিল উদীয়মান নবীন সংঘের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা লায়ন ডাঃ এম.এ হামিদ।
আজ ১৩ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার সকালে রাজধানী মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।
এলাকার অসহায় মানুষ এই সহায়তা পেয়ে বেজায় খুশি। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার মানুষ বলেন লায়ন ডাঃ এম.এ হামিদ এর নিকট থেকে প্রতি বছর আমরা খাদ্য সামগ্রী পেয়ে আসছি। লায়ন ডাঃ এম.এ হামিদ এর মতো সব বিত্তশালীরা যদি এমন হতো, তাহলে গরিবদের ঈদ করতে কোন কষ্ট হতো না। গরিবের ঈদ আরও আনন্দময় হতো। সবারই উচিত লায়ন ডাঃ এম.এ হামিদ এর মতো অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটানো।
সরজমিনে খোজ নিয়ে জানা যায়, লায়ন ডাঃ এম.এ হামিদ বিগত করোনা মহামারীতে নিজেও করোনায় আক্রান্ত হওয়া সত্যেও প্রায় ১০০০ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন এবং প্রতি বছর ঈদুল ফিতরে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি। সরকারি সুবিধার বাহিরে একজন জনপ্রতিনিধির এ ধরনের কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে।
লায়ন ডাঃ এম.এ হামিদ বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। তাই মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।
উপস্থিত অসহায় মানুষের আশ্বস্ত করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার এবং জাতির জনকের কন্যা ক্ষমতায় থাকলে আপনাদের কষ্টে জীবনযাপন করতে হবে না। আপনাদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া চান।





