রাজধানী

উত্তরায় অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আটক

মনির হোসেন জীবন: রাজধানীর উত্তরা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব বলছে, গ্রেফতারকৃতের নাম মোঃ নুরুজ্জামান ওরফে নুরু (২৫)। সে রংপুর জেলার মৃত আজগর আলীর পুত্র বলে জানা গেছে।

আজ সোমবার র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমদ এ খবর নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর-১২ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ নুরুজ্জামান ওরফে নুরুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নোমান আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নূরু অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ