রাজধানীতে নকল পণ্য উৎপাদন-বিক্রির দায়ে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা


মনির হোসেন জীবন: রাজধানীতে অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করা অপরাধে ৮ টি বিভিন্ন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত গত দু’ দিন র্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অভিযানে বিএসটিআই’র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে র্যাব-১০ এর সিনিয়র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবীর শোয়েব অভিযানের বিষয়টি এসব তথ্য নিশ্চিত করেছে।
এএসপি এনায়েত কবির সোয়েব জানান, অভিযানকালে জান্নাতুল মার্কেটিং কোম্পানিকে নগদ ৩ লাখ টাকা, সন্স কসমেটিক্সকে নগদ ২ লাখ টাকা, নিপা মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রংধনু ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, পাওয়ার ক্যাবলসকে নগদ ৫০ হাজার টাকা, এনার্জি মেটাল ওয়ার্কস নগদ ৩ লাখ টাকা, ফরহাদ ইলেকট্রনিক্স লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা ও পলক ক্যাবলসকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক এক লাখ টাকা মূল্যের নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংশ করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১ লাখ টাকা মূল্যের নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংস করা হয়েছে।
র্যাবের এ কর্মকর্তা জানান, বেশ কিছুদিন ধরে দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন মজুদ ও বাজারজাত করছিল।





