রাজনীতি

দেশে কারও জীবনের নিরাপত্তা নেই : ফখরুল

দেশে কারও জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিডনাইট সরকার মিথ্যা মামলা দিচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করতেই সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে। তবে, কোনো স্বৈরশাসকই বিরোধী নেতাকর্মীদের দমাতে সক্ষম হয়নি। বর্তমান শাসকগোষ্ঠীও পারবে না।

ফখরুল বলেন, সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে।

এ সময় অবিলম্বে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

এই বিভাগের আরও সংবাদ