বরিশাল

হিজলায় সহায়-সম্বলহীন পরিবারের মাঝে এসডিএফ এর অনুদান বিতরণ

হিজলা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের মাধ্যমে বরিশাল জেলার হিজলা উপজেলা বড়জালিয়া ইউনিয়নের ১৭ টি গ্রাম সমিতির ৬৯৪ টি সহায় সম্বলহীন পরিবারের মাঝে ৯০০০ টাকা করে ৬২ লক্ষ ৪৬ হাজার টাকার অনুদান প্রদান।

১৪ মার্চ সকাল দশটায় পূর্ব শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বড়জালিয়া ক্লাসটারের সহায় সম্বহীন সদস্যদের মাঝে বিকাশ এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

অনুদান বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়জালিয়া ক্লাস্টারের অফিসার এইচ এম মোয়াজ্জেম হোসেন।

এসময় বক্তব্য রাখেন (এসডিএফ) বরিশাল জেলা ব্যবস্থাপক আজাদুর রহমান, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ