জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে এখানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকা-ে অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন ও ফাতিহা পাঠ করেন এবং মোনাজাতে শরীক হন।

এই বিভাগের আরও সংবাদ

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় তিনি স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।
এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ