ক্যাম্পাস

কুয়েটে খানজাহান আলী হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর খানজাহান আলী হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত খানজাহান আলী হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, হলের আবাসিক শিক্ষার্থী নিহার এবং স ালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ