Uncategorized

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

২১ ফেব্রæয়ারি ২০২৩, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আজ সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।

এই বিভাগের আরও সংবাদ

প্রধান অতিথির বক্তব্যে হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, ‘‘সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা শহিদদের রক্তে স্নাত একুশে ফেব্রæয়ারির চেতনা হলো ন্যায্য অধিকার রক্ষায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া। সেই চেতনার সূত্র ধরেই আসে মুক্তিযুদ্ধ। বর্তমানে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে উন্নয়ন ও অগ্রগতির জোয়ার। একই চেতনাকে ধারণ করে হামদর্দ বাংলাদেশও গণমানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।’’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী।

এর আগে, ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ পাবলিক কলেজ ।

এই বিভাগের আরও সংবাদ