ক্রিকেট

টেস্টে ছক্কায় সবার উপরে বেন স্টোকস

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন বেন স্টোকসের। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে টপকে এই কীর্তি গড়লেন তিনি।

ম্যাককালামের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে এই রেকর্ড গড়েছেন স্টোকস। যখন ইতিহাসটা নতুন করে লিখলেন, তখন ম্যাককালাম ছিলেন ইংল্যান্ডের ড্রেসিং রুমেই। ইংলিশদের কোচ যে তিনি।

এই বিভাগের আরও সংবাদ

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভার চলছে তখন। নিউজিল্যান্ডের বোলার স্কট কুগেলিনের তৃতীয় বলে ফাইন লেগের উপর দিয়ে ছয় মারেন তিনি। সেই সঙ্গেই রেকর্ড গড়ে ফেলেন।

তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৩১ রান করে আগ্রাসী ইনিংস খেলে আউট হন স্টোকস। মাইকেল ব্রেসওয়েলের বলে উইকেটকিপার টম ব্লান্ডেল তাকে স্টাম্প করেন।

৯০ টেস্টে ১০৯টি ছয় এখন স্টোকসের নামের পাশে। ১২টি সেঞ্চুরিতে এখন পর্যন্ত করেছেন ৫৬৫২ রান। ম্যাককালাম তার ১০১ টেস্টের ক্যারিয়ারে ছক্কা মেরেছেন ১০৭টি। স্টোকসের মতো ১২ সেঞ্চুরিতে তার মোট রান ৬৪৫৩।

এই বিভাগের আরও সংবাদ