রাজনীতি

সাবেক সংসদ সদস্য রেজা আলী আর নেই

ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রেজা আলী (৮২) মারা গেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রেজা আলীর ছেলে মিরান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

রেজা আলীর মরদেহ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় আনা হবে। পরে ওই দিনই বাদ জোহর গুলশান আজাদ মসজিদে এবং বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে।

পরেরদিন (বৃহস্পতিবার) বাদ জোহর ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমিতে ও বাদ আসর ত্রিশালের ধনিখোলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, রেজা আলী ২০০৮ সালে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই বিভাগের আরও সংবাদ