জাতীয়

২৪ ঘণ্টায় তিন ডেঙ্গুরোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ছয়জন আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত তিনজনই ঢাকার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৮৭ জন। মারা গেছেন আটজন।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয় ২৮১ জনের।

এই বিভাগের আরও সংবাদ