জাতীয়

আরও ৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে তিনজন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন রোগী চিকিৎসাধীন।

এই বিভাগের আরও সংবাদ

চলতি বছর এখন পর্যন্ত ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৮৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন আটজন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ