জাতীয়

করোনায় নতুন শনাক্ত ১২

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে। তবে, এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪২।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরও ২৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ১৭৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় দেশে দুই হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ২৬০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।’

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।

এই বিভাগের আরও সংবাদ