Uncategorized

কেএমপি’র অভিযানে গাঁজা, ইয়াবা এবং মাদক পরিবহনের ব্যবহৃত ভ্যানসহ গ্রেফতার ৫

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আলমগীর হোসেন(৩৯), পিতা-মৃত: আজগর আলী, সাং-গয়ড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর; ২) মোঃ তাহাজ্জত আলী(৩২), পিতা-মোঃ কোরবান আলী, সাং-গয়ড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর; ৩) মোঃ পারভেজ হোসেন ওরফে নয়ন(২৪), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-মহেশ্বরপাশা ঘোষপাড়া ক্রস রোড, থানা-দৌলতপুর; ৪) মোঃ খোরশেদ আলম(৫০), পিতা-মোঃ শাহাদৎ আলম, সাং-মহেশ্বরপাশা দে পাড়া, থানা-দৌলতপুর এবং ৫) মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির(৩০), পিতা-মোঃ আঃ আজিজ, সাং-পিপলস ৫ তলা কাঁচা কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ব্যাটারী চালিত ভ্যান আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৭ জানুয়ারী শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ