আন্তর্জাতিক

সিরিয়ায় ভবন ধসে নিহত ১৬

সিরিয়ায় একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দেশটির আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, পানি লিকেজ হয়ে পাঁচ তলা ভবনটির ভিত্তি দুর্বল হয়ে এ ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী (আসাদ বাহিনী) ও তাদের মিত্র রাশিয়া ব্যাপক বোমা হামলায় শহরটির অনেক ভবন ক্ষতবিক্ষত হয়। ফলে গত কয়েক বছরে শহরটির অনেক ভবন ধসে পড়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ওই যুদ্ধে গৃহহীন হয়ে পড়া বহু সিরীয়কে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই পুনর্বাসন করা হয়েছে। সেই ভবনগুলো সংস্কার বা মেরামতের ব্যবস্থাও করা হয়নি। সূত্র : ডেইলি সাবাহ, দ্য ওয়াশিংটন পোস্ট

এই বিভাগের আরও সংবাদ