জাতীয়

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (১৬ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৭৩৫ ইয়াবা, ৪১৫ দশমিক ২৫ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ১৬০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ