জামালপুর

সরিষাবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ 

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় দরিদ্র এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (১৩ জানুয়ারী) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চৌখা হোসেন আলী সাকিব সিদ্দিক এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় জামালপুর সমিতি,ঢাকা ও ভাটারা সমিতি,ঢাকা এর যৌথ উদ্যোগে বৃহত্তর ভাটারস্থ অসহায় দরিদ্র শীতার্ত অনগ্রসর জনগোষ্ঠী মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে ভাটারা সমিতি,ঢাকা এর সভাপতি ও দুদকের উপ-পরিচালক জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান আলহাজ্ব আবুবকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় জামালপুর জেলা সমিতি,ঢাকা এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল,ভাটারা সমিতি,ঢাকা এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম লিটু,যুবলীগ নেতা ফারুক হোসেন,ভাটারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আকাশ প্রমুখ সহ স্থানীয় ইউপি সদস্য/সদস্যা বৃন্দ এবং গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ