রাজনীতি

ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়া বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি জনগণের সেবা করব।

তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে। সূত্র : বাসস

এই বিভাগের আরও সংবাদ