জামালপুর

তারেক রহমান ও জোবাইদা’র বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে জামালপুরে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার ৭ জানুয়ারি সকালে শহরের লম্বাগাছ এলাকা থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

জেলা যুবদলের মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সফিকুল ইসলাম খান সজীব প্রমুখ।

জেলা ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, জামালপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে নেতৃত্ব দেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও অবিলম্বে সম্পদ ক্রোকের রায় বাতিলের দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ