আন্তর্জাতিক

পাকিস্তানের দুই গোয়েন্দাকে গুলি করে হত্যা

পাকিস্তান গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশের একটি রেস্তোরাঁর বাইরে ওই দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে একজন বন্দুকধারী। খবর আল জাজিরার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি জানান, স্থানীয় সময় মঙ্গলবার ওই দুই কর্মকর্তা তাদের গাড়ি পার্কিং করার সময় হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত তাদের হত্যার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

এই বিভাগের আরও সংবাদ

নিহত দুই গোয়েন্দা কর্মকর্তা পাকিস্তানি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের জন্য পরিচিত ছিলেন। বন্দুক ও বোমা হামলাসহ জটিল মামলাগুলো তদন্ত এবং সমাধানে নিজেদের দক্ষতার জন্যও ওই দুই কর্মকর্তা সুপরিচিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ