জাতীয় সমাজসেবা দিবস পালিত


তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনার সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।
এ সময় আরোও বক্তব্য রাখেন সাবেক সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,পৌর মেয়র মনির উদ্দিন,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,উপকারভোগী পরিমল রায়, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল রহমান।এতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গনম্যাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশা জিবীরা উপস্থিত ছিলেন।





