রাজনীতি

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

ওবায়দুল কাদের বলেন, আমরা এখনও বিজয়কে সুসংহত করতে পারিনি। স্বাধীনতার শত্রুরা মহান বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত করছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। বিজয়কে নস্যাৎ করতে তারা তৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, এই অশুভ শক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করব। তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করব, সেটাই আজকের অঙ্গীকার।

এই বিভাগের আরও সংবাদ