রাজনীতি

মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে যা বললেন তার স্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে প্রথমে বিএনপি মহাসচিব এবং পরে শাজাহানপুর থেকে মির্জা আব্বাসকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিভাগের আরও সংবাদ

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। আমাকে ডেকে বললো তাকে (মির্জা আব্বাস) নিয়ে যাওয়া হবে এখন। আমি তো বিশ্বাসই করিনি।

আফরোজা আব্বাস বলেন, আমি আসার পরে আমাকে ওনারা (ডিবির কর্মকর্তারা) বলে ওনাকে (মির্জা আব্বাস) নিয়ে যাব এখন। তার সঙ্গে কথা আছে। কথা বলে আমরা আবার দিয়ে যাব। তখন আমি তাদের বলি ‘দিয়ে যাবেন যখন তাহলে এখানেই কথা বলেন।’ তারা বলে যে, না, ওনাকে আমাদের সঙ্গে অফিসে যেতে হবে।

এই বিভাগের আরও সংবাদ