রাজনীতি

গণসমাবেশ বন্ধে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার : বিএনপি

বিএনপির অভিযোগ গণসমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশ্যে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। এছাড়া বাড়ি-বাড়ি তল্লাশি ও নির্যাতনে দেশে ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে দলটি এ অভিযোগ করে। গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব অভিযোগ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিবৃতিতে বলা হয়, সারাদেশে বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করতে দাবি জানানো হয় বৈঠক থেকে।

নেতারা বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশ্যে এই ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে তারা। এসব কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। এতে পরিস্থিতি ভীতিকর করে তুলছে সরকার। এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানায় বৈঠকে উপস্থিত নেতারা।

এসময় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সহ-সভাপতি নুর ইসলাম নয়নকে রাজশাহী থেকে ফেরার পথে আটক এবং ৪ দিনের রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানায় তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই বিভাগের আরও সংবাদ