ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৯.০২

ময়মনসিংহ বোর্ডে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।এই বোর্ডে মোট ১ লাখ ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৭ হাজার ৮৮২ জন।

সোমবার (২৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসব তথ্য জানিয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ২১৬।

এই বিভাগের আরও সংবাদ

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ১৮ শতাংশ, মানবিক বিভাগে ৮৩ দশমিক ৩৫ এবং ব্যবসায় শিক্ষায় ৯০ দশমিক ৪৪ শতাংশ।