ক্যাম্পাস

জবিতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

জবি প্রতিনিধিঃ ‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১২ নভেম্বর) অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আয়োজনে পূর্ণর্মিলনী-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ‍মুজিব মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ।

অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আহবায়ক ইস্কান্দার মির্জা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নুরুল আমিন রুহুল এম.পি, বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজম খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান। এসময় ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক ও পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল।

এছাড়াও অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ