টাঙ্গাইল

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জাহাঙ্গীর আলম, কালিহাতী: আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে এ বিদায় ও দোয়া’র আয়োজন করা হয়।

সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন। বিশেষ অতিথি ওই কলেজের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।

এসময় কলেজের প্রভাষক মাজাহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শরিফুল ইসলাম তালুকদার, সহকারী অধ্যাপক হাসান হাফিজুর রহমান, নুরজাহান বেগম, প্রভাষক রুস্তম আলী আকন্দ প্রমুখ।

এছাড়াও বিদায়ী পরিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আফরিন জাহান মৌলি এবং নাজমুল হোসেন। এবার ৭৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বক্তব্য শেষে প্রভাষক ড. ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ