কালীগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত


মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্যদিয়ে কালীগঞ্জে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন,কালীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি)হাবিবুল্লাহ,কালীগঞ্জ থানা ইনচার্জ অফিসার আব্দুর রহিম মোল্লা,উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূধন সাহা সহ আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র্যালি বের হয়।
সকাল ১০ টায় জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান।
সকাল ১১ টায় “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক আলোচনা।শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কেক কাটা সহ দোয়া ও প্রার্থনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ শেখ রাসেলে’র জন্মদিন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয় এই সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুল ইসলাম ওদু,মালিয়াট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মনু বিশ্বাস।এদিকে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় স্থাপিত ৫০০০টি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ৩০০ টি, শেখ রাসেল স্কুল অফ ফিউচার- এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
এবং কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মহোদয়।





