টাইগারদের বিশ্বকাপের সময়সূচি


ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের প্রথম দিনেই জমে উঠেছে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে অঘটনের শিকার হয়েছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাত-নেদারল্যান্ডস ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ডাচরা।
বাংলাদেশও নিজেদের বিশ্বকাপ মিশনে আগামীকাল (১৭ অক্টোবর) প্রথম মাঠে নামছে। তবে বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রাউন্ড বা মূল পর্ব নয় আগামীকাল মাঠে নামবে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশনে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সাকিব আল হাসানরা অস্ট্রেলিয়ায় মাঠে নামার পর আগামীকালই খেলবে নিজেদের প্রথম ম্যাচ। যেটি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য প্রথম ম্যাচও বটে।
ব্রিসবেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আফগানিস্তান ছাড়াও বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে সাকিবরা আরেকটি প্রস্তুত ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একই ভেন্যুতে দুপুর ২টায় শুরু হবে সেই ম্যাচটিও।
সূচি দেওয়া হলো:
প্রস্তুতি ম্যাচ পর্ব
|
তারিখ
|
ম্যাচ
|
বাংলাদেশ সময়
|
ভেন্যু
|
|
১৭ অক্টোবর
|
বাংলাদেশ-আফগানিস্তান
|
দুপুর ২টা
|
ব্রিসবেন
|
|
১৯ অক্টোবর
|
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
|
দুপুর ২টা
|
ব্রিসবেন
|
বিশ্বকাপের মূল পর্ব (সুপার টুয়েলভ)
|
তারিখ
|
ম্যাচ
|
বাংলাদেশ সময়
|
ভেন্যু
|
|
২৪ অক্টোবর
|
বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানার্স আপ
|
সকাল ১০টা
|
হোবার্ট
|
|
২৭ অক্টোবর
|
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
|
সকাল ৯টা
|
সিডনি
|
|
৩০ অক্টোবর
|
বাংলাদেশ-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন
|
সকাল ৯টা
|
ব্রিসবেন
|
|
২ নভেম্বর
|
বাংলাদেশ-ভারত
|
দুপুর ২টা
|
অ্যাডিলেইড
|
|
৬ নভেম্বর
|
বাংলাদেশ-পাকিস্তান
|
সকাল ১০টা
|
অ্যাডিলেইড |





