দিনাজপুর

হিলিতে জাতীয়তাবাদী তাঁতীদলেন কর্মী সমাবেশ এবং নতুন কমিটি অনুমদন

হিলি প্রতিনিধিঃ হিলিতে জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সমাবেশের ও ৫১ সদস্য বিশিষ্ট হাকিমপুর পৌর শাখা তাঁতীদলের নতুন কমিটি গঠন হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় বাংলা হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা তাঁতীদলের আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম। হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পৌর তাঁতীদলের সাধারন সম্পাদক হাসু খান, হাকিমপুর উপজেলা সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারন সম্পদক নাজমুল হক, সাংগাঠনিক সম্পদক কামাল হোসেন, হাকিমপুর পৌর তাঁতীদলের দপ্তর সাম্পদক মাসুদ পারভেজ, সহ অন্যান্য নেতা কর্মীরা।

কর্মী সমাবেশের প্রধান আলোচক ছিলেন হাকিমপুর উপজেলা সাবেক বিএনপি সভাপতি আকরাম হোসেন মন্ডল, অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জুয়েল হোসেন । বক্তব্য নেতাকর্মীরা বলেন, জাতীয়তাবাদী তাঁতীদল শক্তিশালি করে তোলার লক্ষে আজকে কর্মী সমাবেশ আযোজন করা হয়েছে। আগামী আন্দোলনে অগ্রমী ভুমিকা রাখবে জাতীয়তাবাদী তাঁতীদল।

আহসান হাবিবকে সভাপতি ও শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হাকিমপুর পৌর তাঁতীদলের ৫১ সদস্য বিশিষ্ট অনুমোদন দেন দিনাজপুর জেলা তাতীদলের আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ