ক্যাম্পাস
আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলার অভিযোগ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় ছাত্রলীগের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।ছাত্রলীগ কর্তৃক হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন।
তিনি বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আমাদের অন্তত ১০ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।



