দিনাজপুর

হিলিতে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন পৌর মেয়র

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

সোমবার সন্ধ্যা ৭টায় পৌরসভার কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার অন্তর্গত পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন তিনি। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি পক্ষে ৫টি পূজামণ্ডপে প্রায় ১ লক্ষ অনুদান দেন।

এ সময় হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন,সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুমন মন্ডল, পৌর ছত্রলীগের সাধারন সম্পাদক শ্রী অনিক সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ