প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ীতে দুঃস্থ ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ


এস এম হাসু, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিবস পালিত হয়েছে।আজ বুধবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর সহযোগীতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল ও দু:স্থ এবং এতিমদের দিয়ে কেক কাটা এবং কেক খাওয়ানো পরবর্তীতে বস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিল এবং দুঃস্থ ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় কাজে ব্যাস্থ থাকায় প্রধান অতিথি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির স্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান দু:স্থ এবং এতিমদের দিয়ে কেক কাটা এবং কেক খাওয়ানো পরবর্তীতে বস্ত্র বিতরণ করেন। এতে সরিষাবাডী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির প্রতিনিধি কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,সরিষাবাডী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান জেলি আক্তার প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানটিতে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ সরকারী কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।



