ঘোড়াঘাটে দৈনিক আজকের দপর্ণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে পত্রিকাটির ঘোড়াঘাট প্রতিনিধি ইফতেখার আহমেদ বাবুর আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন।
অন্যদের মধ্যে শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদ্যোক্তা নুরুন্নবী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমনসহ প্রেস ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।



