বান্দরবান

বান্দরবানে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ২

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ব্যাক্তি গুরতর আহত হয়েছে।আজ বৃহস্পতিবার ১৫সেপ্টেম্বর বিকালে রোয়াংছড়ি রোলেং পাড়া মুখে এই দুর্ঘটনা ঘটে । আহত ব্যক্তিরা হল বান্দরবান কানা পাড়ার রবার্ট সন বম ( ২৭) ও ঠুয়াইন খুম বম ।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায় , রোয়াংছড়ি রোলেং পাড়ার মুখ থেকে বান্দরবান আসার পথে রাস্তার দুই মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগে গুরুতর আহত অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয়।

এই বিভাগের আরও সংবাদ