ঢাকা

ধামরাই থানা প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রনজিত কুমার পাল বাবু,ঢাকা জেলা প্রতিনিধি: ধামরাই থানা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সুধীজন,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাই থানা চত্তরে অনুষ্ঠিত সভায় ঢাকা জেলায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)মোবাশ্বেরা হাবিবা,ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার,ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম ,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন সহ আনেকে।

ওপেন হাউজ ডে সভায় আলোচনায় অংশ গ্রহন করেন চেয়ারম্যান মজিবর রহমান,সাংবাদিক মোঃ আবু হাসান,আঃ রৌফ, সিনিয়র সাংবাদিক দীপক চন্দ্র পাল,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি ইমাম জান, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল সহ অনেকে।।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব পালন বিষয়ে ও মাদক রোধে বিষদ্ বিস্তারিত আলোচনায় অংশ গ্রহণ আলোচকবৃন্দ।

ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন বলেন ধামরাই উপজেলা একটি শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকা।নতুন যোগদানকারী ঢাকার এসপি মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধামরাই এর আইনশৃংখলা অবস্হা আরো ভালো হবে তা নতুন এসপি মহোদয়ের বক্তব্য থেকে বুঝা গেছে।ধামরাই থানার উন্নয়নে আমার পরিষদ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ সর্বাত্মক সহযোগিতা থাকবে।

ঢাকা জেলায় সদ্য যোগদান কারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) ধামরাইবাসীর সহযোগিতা কামনা করেন। আপনাদের সকল পরামর্শ নিয়ে কাজ করে শান্তি পুর্ন পরিবেশ ও সকল প্রত্যাশা বাস্তবায়ন করবেন বলেন। তিনি ধামরাইয়ের পরিবেশ ও জনগনের আন্তরিকতা দেখে সন্তোষ প্রকশ বরেন।

এই বিভাগের আরও সংবাদ