জাতীয়

৯ ঘণ্টা পর রাজশাহীতে ট্রেন চলাচল শুরু

বাংলাবান্ধা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পৌনে ৬টার দিকে লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শেষ হয়। এরপর সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ