ধামরাইয়ে সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত


ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে সোমবার বেলা ১২ টায় ইউনিয়ন হল রুমে সামজিক সম্প্রীতি সামাজিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান সোমভাগ ইউনিয়ন পরিষদ ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন, তিনি বলেন আমার সোমভাগ ইউনিয়ন পরিষদ হবে সকলের জন্য এখানে মুসলিম, হিন্দু সহ অনন্য ধর্মের লোকজন যেন সুন্দর ভাবে এক উপরের সাথে মিলে মিশে বসবাস করতে পারে। আমার এই সোমভাগ ইউনিয়নে যেন কখনো খারাপ কাজ গুলো না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যাতে করে আমার ইউনিয়ন হবে শান্তি পূর্ণ একটি ইউনিয়ন পরিষদ আর এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্হা সজাগ এর পরিচালক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব সোমভাগ ইউনিয়ন পরিষদ রবীন্দ্রনাথ ঘোষ,সাবেক পুলিশ কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, এএসআই আশরাফ, সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ বাবুল হোসেন, সেন্টু মেম্বার, মালেক মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আমজাদ মেম্বার, শহিদুল্লাহ,রমজান মেম্বার, ডাউটিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি সালাউদ্দিন আহমেদ, গোয়ালদী জামে মসজিদ এর ইমাম আবু সাইদ হোসেন সহ উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন এর বিভিন্ন গণ্য মান্য ব্যক্তিবর্গ।



