ক্রিকেট

টস জিতল পাকিস্তান, আফগানদের জয় চায় ভারত

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য বাঁচা-মরার তো বটেই, সঙ্গে ভারতের জন্যও। আফগানরা জিতে গেলে ফাইনালের দৌড়ে টিকে থাকবে ভারতও। তবে পাকিস্তান জিতলে বাবরদের সঙ্গে ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কাও।

এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে বাধ্য হয়েই আগে ব্যাটিংয়ে মোহাম্মদ নবির দল।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে মঙ্গলবার রাতে ভারতকে হারিয়ে দিয়েই এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ সহজ করে ফেলে শ্রীলঙ্কা। যদিও হিসাব-নিকাশ খানিকটা বাকি এখনও। সেটাও আজ শেষ হয়ে যেতে পারে, যদি আফগানিস্তানকে হারায় পাকিস্তান।

অন্যদিকে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে অবশ্যই জয় প্রয়োজন আফগানদের। তারা জিতলে সম্ভাবনা টিকে থাকবে ভারতেরও।

এই বিভাগের আরও সংবাদ