বরিশাল

হিজলায় আওয়ামীলীগের নব গঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলায় নবগঠিত হরিনাথপুর ইউনিয়ন কমিটির আওয়ামীলীগের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে।

৬ ই সেপ্টেম্বর বিকাল ৬ টার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য গত ৩ ই সেপ্টেম্বর হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সেখানে অত্র ইউনিয়নের পূর্বের কমিটি বিলপ্তি করে দেয়।

জানাযায় হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের পূর্বে কমিটি বিলপ্তি নবগঠিত এ কমিটিতে আনোয়ার হোসেন খান সভাপতি ও আলতাফ হোসেন সরদার কে সাধারন সম্পাদক এবং চুন্নু মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে বর্তমানে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগ।

হরিনাথপুর ইউনিয়ন নবগঠিত আওয়ামীলীগ কমিটি উপজেলা আওয়ামীলীগকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টি মুখ করায়।

এ সময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদার,মাষ্টার ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক আলহাজ আবদুল লতিফ খান,বরজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার,মেমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের মৃধা প্রমূর্খ।

এই বিভাগের আরও সংবাদ