টাঙ্গাইল

কালিহাকীতে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে দুই ইজিবাইকের সংঘর্ষে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে বাগুটিয়া-সল্লা আঞ্চলিক সড়কের আনালিয়াবাড়ীতে এদুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক আনালিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও একই এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে।
সল্লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. হুমায়ুন আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পরিবারটি অসহায় হওয়ায় আইনি ঝামেলা (ময়নাতদন্ত) এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। বিকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিহতের মরদেহটি দাফন করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এবিষয়ে সাংবাদিকদের বলেন ঘটনাটি আমার জানা নেই।

এই বিভাগের আরও সংবাদ