কালিহাতীতে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ২১আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতাকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১আগস্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূইঞা, উপজেলা যুবলীগের সভাপতি ও কালিহাতী পৌরসভার মেয়র মো. নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী, কালিহাতী পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. লতিফ মোল্লা, শ্রমিকলীগের সভাপতি জাহিদুল ইসলাম শিবলু, কৃষকলীগের আহ্বায়ক খ. ইকবাল হোসেন রিন্টু প্রমুখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





