হিজলায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে।জানাযায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কমিটি
গত ১৯ সে আগষ্ট হিজলা উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে শাজাহান খান লিটনকে সভাপতি ও ফখরুদ্দিন ফোরকানকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
উপজেলায় ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়েছে।কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিসুর রহমানের সাক্ষরিত এ কমিটিতে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকশাজাহান খান(লিটন) কে সভাপতি ও মধ্য কোড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন কে সাধারন সম্পাদক করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন সহকারী শিক্ষক সমাজ এর কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে।এ কমিটির মাধ্যমে অন্যন্য শিক্ষকদের সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ দিয়ে বলেন সব সময় তাদের দিকনিদের্শনা মোতাবেক শিক্ষক জন্য কাজ করবো।





